আমাদের জীবনে বাবার অবদান কয়েকটা লাইন বা গল্পে সীমাবদ্ধ নয়। বাবা মানে শক্ত এক ছায়া, যার নিচে আমরা নিরাপদ। তার কষ্টগুলো কখনো চোখে পড়ে না, কিন্তু প্রতিটা ত্যাগ আমাদের জীবন গড়ে তোলে। তিনি হয়তো ভালোবাসি বলেন না, কিন্তু তার প্রতিটা কাজেই থাকে ভালোবাসা। জীবনের কঠিন সময়গুলোতে সবচেয়ে ভরসার নাম–বাবা।
বাবাকে নিয়ে গল্প লেখা যায় না। শুধু অনুভূতিটা থেকে যায় মনের ভিতরে। জীবনের সবচেয়ে বেশি শিক্ষাই তার থেকে পাওয়া। একটা নির্দিষ্ট গল্প শুনিয়ে বাকিগুলোকে বঞ্চিত করতে চাই না। ছোটবেলায় কাঁধে চড়া থেকে শুরু করে আঙুল ধরে হাঁটা শিখা সব কিছুই তোমার থেকে পাওয়া। পৃথিবীর সকল বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।












