বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন গত ৬ অক্টোবর ফটিকছড়ির একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি তৌহিদুল ইসলাম টিপু। সংবর্ধিত অতিথি ছিলেন তরুণ শিল্পাদ্যোক্তা ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে কাউন্সিলের মাধ্যমে এ কে এম মহিনকে সভাপতি, মো. শহীদুল আজমকে সহসভাপতি এবং মোহাম্মদ আলমগীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএবার সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন : শামীম
পরবর্তী নিবন্ধএদেশে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে