চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৩টায় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মিলনায়তনে আয়োজিত এ সভায় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ লোকমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ এনামুল হোসেন। সভায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী পিন্টু কানুনগো। সভায় বক্তারা চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার পরিবেশ, পাঠদানের মান এবং সামপ্রতিক সময়ে পরীক্ষায় উত্তীর্ণের হার ও একাডেমিক ফলাফলের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে একটি দীর্ঘমেয়াদি, বাস্তবভিত্তিক ও পরিমাপযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুর রশিদ, প্রকৌশলী মোহাম্মদ মোন্সেফ আলী, সহযোগী অধ্যাপক ডা. নাছির উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. জামাল উদ্দিন, প্রকৌশলী আবুল হোসেন, শিক্ষক সুমন কানুনগো, অধ্যাপক প্রকাশ কান্তি রুদ্র, মোহাম্মদ শাহাজান, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ নাজিম উদ্দিন, অ্যাডভোকেট শহীদুল ইসলাম সুমন, অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, অ্যাডভোকেট সরোজ কান্তি সিংহ, মোহাম্মদ এমরাজ হোসেন, মোহাম্মদ রাশেদুর রহমান ও অ্যাডভোকেট আরিফ উদ্দিনসহ শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মোস্তফা মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ মেহের কান্তি, বাবুল কান্তি ভট্টাচার্যসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অ্যাডভোকেট শহীদুল ইসলাম সুমন, শিক্ষক সুমন কানুনগো, অধ্যাপক প্রকাশ কান্তি রুদ্রসহ প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে আলোচনা পরিচালনা ও সমন্বয়ে ভূমিকা পালন করেন। পরিশেষে সভার আহ্বায়ক অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ এনামুল হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












