বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে চট্টগ্রামে আনন্দ র‌্যালি

| সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করেছে চট্টগ্রামের ক্রীড়া সংগঠকক্রীড়ামোদিরা। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বরে আনন্দ র‌্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব হাজী মো. সালাহউদ্দিন, সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা মো. হাফিজুর রহমান, সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক সাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর। সাবেক জাতীয় ক্রিকেটার শহীদুর রহমানের সভাপতিত্বে ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিসিবির ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু, সরওয়ার আলম চৌধুরী মনি, সাইফুল আলম খান, কাজী মো. জসিম উদ্দিন, মুসা বাবলু, সোহেল আহমদ, রায়হান উদ্দিন রুবেল, হারুন অর রশিদ, মোমিনুল হক, মোশাররফ হোসেন লিটন, ক্রীড়া সংগঠক কামাল আহমেদ, আব্দুল মোমেন বাবু, ক্রিকেট কোচ ফয়েজ উল্লাহ্‌ (সুমন), মো. হাসান, ফুটবল কোচ মো. কাসেম, ক্রীড়া সাংবাদিক দেবাশীষ বড়ুয়া, মোহাম্মদ ফারুক, সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরণ, রেফারি ফরহাদ হোসেন প্রমুখ। এ ছাড়াও র‌্যালিতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, সিজেকেএস ক্লাব সমিতি, চট্টগ্রাম ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশন ও বিভিন্ন অ্যাকাডেমির বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। আনন্দ র‌্যালিটি চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বর থেকে শুরু হয়ে স্টেডিয়ামের আশে পাশে রাস্তা ঘুরে স্টেডিয়ামে এসে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধযাত্রা মোহন সেন, কুলগাঁও, হাতেখড়ি ও মুসলিম হাই স্কুলের জয়লাভ
পরবর্তী নিবন্ধরেকর্ড বইয়ে মিরাজ ও হাসান