বর্ণাঢ্য আয়োজনে সিএমপির নববর্ষ ১৪৩৩ উদযাপন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে বর্ণাঢ্য ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সকালে দামপাড়া পুলিশ লাইন্সস্থা ড্রিল শেড, খেলার মাঠ ও শুটিং ক্লাবে দিনব্যাপী এ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন পুনাক সভানেত্রী ফারজানা আরজু। অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং তাদের পরিবার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে আকর্ষণীয় র‌্যাফেল ড্রএর মাধ্যমে।

এ সময় আরো উপস্থিাত ছিলেনসিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপপুলিশ কমিশনার (ডিবিউত্তর) মো. হাবিবুর রহমান, উপপুলিশ কমিশনার (ডিবিদক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ অন্যান্য উপপুলিশ কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধজুলাই বিপ্লবকে অস্বীকার করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না
পরবর্তী নিবন্ধআবুল হাশেম বক্করের উদ্যোগে ক্রীড়া সংগঠকদের মিলনমেলা