ফুডিনোভার দুই সেলস সেন্টার গত মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামের পলিটেকনিক মোড়ে মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেলস সেন্টারের উদ্বোধক ছিলেন ব্যবসায়ী নেছার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মার্কেটের মালিক মো. আমানত উল্লাহ মোল্লা এবং কক্সবাজার বাজার ঘাটা সেলস সেন্টার উদ্বোধন করেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন কঙবাজার হাই স্কুলের প্রধান শিক্ষক রাম মহন সেন, কোম্পানীর চিফ এক্সিকিউটিব অফিসার মো. মনজুর হায়দার চৌধুরী, কোম্পানির চিফ অপারেটিং অফিসার মো. মজিবুর রহমান, এক্সিকিউটিব ডিরেক্টর মো. মেহেদী হাসান, জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) মো. মিজানুর রহমান। ফুডিনোভা বাংলাদেশ নতুনত্বের স্বাদ–শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে রুচি সম্মত এবং ক্রেতার চাহিদানুযায়ী তৃপ্তির স্বাদ–এ ভরপুর বেকারী, সুইটস এবং কনফেকশনারীজের বেশ কিছু নতুন আইটেম নিয়ে চট্টগ্রাম এবং কক্সবাজার এ তাদের যাত্রা শুরু করেছে।– বিজ্ঞপ্তি।











