ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘সুশিক্ষিত জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রব। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শিব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লেয়াকত আলী চৌধুরী, ফটিকছড়ি গ্রামার স্কুলের পরিচালক আবদুল মাবুদ চৌধুরী, শাহাবুল আলম মিনার, তহিদুল আলম, ইসহাক মিয়া ও মো. বেলাল উদ্দিন।
এতে স্বাগত বক্তব্য রাখেন ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের চিফ কোঅর্ডিনেটর এম কামরুল হাসান চৌধুরী। বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা প্রতিবেদন পাঠ করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী আজগর। সিনিয়র শিক্ষক মো. ওমর ফারুক জেকির সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক অ্যাডভোকেট আওরঙ্গজেব চৌধুরী, শিক্ষক আবু সায়েদ চৌধুরী, সিনিয়র শিক্ষক ইসমত আরা, ইয়াছিন আরাফাত, ইশান নাথ, নির্মল ত্রিপুরা, জেসমিন আক্তার, হালিমা বেগম ও মেনু মারমা। প্রেস বিজ্ঞপ্তি।












