প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ওরিয়েন্টেশন

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:০৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইংরেজি বিভাগের বিএ (অনার্স) প্রোগ্রামের ৪৮তম ব্যাচ ও মাস্টার্স প্রোগ্রামের ৪৫তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

গত ১০ মে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার। বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সৈয়দ জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, কমপ্লেইন্ট কমিটির সদস্য জনাব জুলিয়া পারভীন, এমএ ইন ইংলিশের কোঅর্ডিনেটর কোহিনূর আকতার এবং ৪৮তম ব্যাচের কোঅর্ডিনেটর সারাহ ঈশিতা। ওরিয়েন্টেশন স্পিকার ছিলেন ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র, অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ রাসেলুল কাদের।

প্রধান অতিথি বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি প্রোগ্রামে কিছু ব্যতিক্রমী সুযোগসুবিধা রয়েছে। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই প্রোগ্রামের শিক্ষকশিক্ষিকাবৃন্দ। তিনি বলেন, নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কোকারিকুলার ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসে অংশগ্রহণ করতে হবে এবং বিভিন্ন ধরনের দক্ষতা অর্জনে মনোনিবেশ করতে হবে।

. মোহীত উল আলম বলেন, দেশবিদেশের বিভিন্ন পেশাগত ক্ষেত্রে এই বিভাগের অ্যালামনাইরা গুরুত্বপূর্ণ ও উজ্জ্বল অবস্থানে আছে। তিনি জ্ঞান অন্বেষণে আগ্রহ সৃষ্টির ওপর গুরুত্ব দেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মাহাদী রহমান। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি সেন্টারের বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভা
পরবর্তী নিবন্ধলায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২৯ তম কনভেনশন র‌্যালি