প্রদীপ শিখায়

আয়শা কাকলি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১০:১২ পূর্বাহ্ণ

অনিরুদ্ধ জীবনের আলো

অনির্বাণ শিখার মতো

দাউ দাউ করে জ্বলে

ল্যাম্পপোস্টের নিভে যাওয়া আলোতে।

কখনও নীল, কখন বা সবুজ

মাঝে মাঝে হয়ে যায়

রক্তিম শিখার মতো।

তবুও জ্বলে তারা এক ধ্যানে এক মনে।

আঁধার কালো ঝাপসা আলোর

মাঝে কয়েকটি প্রদীপ হাতে

মাঠে ছুটেছিল

একদল তরুণ রক্ত।

সেখানেও লালের আভা ছিল

রাজপথের প্রতিটি স্তম্ভে।

আজ আলোর মাত্রা

কমতি হলেও

আশার আলো ছিলো খানিকটা মধুর।

পূর্ববর্তী নিবন্ধশহীদ তিতুমীর : ব্রিটিশ বিরোধী আন্দোলনের অনন্য ব্যক্তিত্ব