প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউ–আই–ই) অ্যাফিনিটি গ্রুপের উদ্যোগে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এই সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘হেলথ অ্যান্ড টেক: ক্রিয়েটিং আ ব্রিজ’। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি বলেন, স্বাস্থ্য ও প্রকৌশল একে অপরের পরিপূরক। প্রযুক্তির যথাযথ ব্যবহার চিকিৎসাসেবাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে পারে এবং শিক্ষার্থীদের এ খাতে উদ্ভাবনী গবেষণায় এগিয়ে আসা প্রয়োজন।
বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জনাব টোটন চন্দ্র মল্লিক, আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর সহযোগী অধ্যাপক জনাব সাইফুদ্দিন মুন্না এবং অ্যাডভাইজার জনাব কিংশুক ধর। তাঁরা তাঁদের বক্তব্যে স্বাস্থ্যখাতে প্রযুক্তির ব্যবহার, এআই–ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা এবং আন্তঃবিভাগীয় গবেষণার গুরুত্ব তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ রিসার্চ ক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি ডা. মাহজাবিন ইসলাম মাহিয়া এবং সাধারণ সম্পাদক ডা. মীর মুহাম্মদ ওমায়ের। তাঁরা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার এখন অপরিহার্য হয়ে উঠেছে এবং চিকিৎসক ও প্রকৌশলীদের যৌথ গবেষণাই ভবিষ্যৎ উদ্ভাবনের মূল চালিকাশক্তি।
সভাপতিত্ব করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক তন্বী ধুম। শিক্ষার্থী জোবাইদা খানমের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ফারহানা শিরীন চৌধুরী, সহকারী অধ্যাপক আসমা জোশিতা তৃষা, প্রভাষক অভিষেক দাস, আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ারপারসন ইফতেখার চৌধুরী, সেক্রেটারি ভিকি নন্দি এবং উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপ–এর চেয়ারপারসন সানজিদা আক্তার আঁখি ও সেক্রেটারি ফাহমিদা সুলতানা রিফাতসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আয়োজকরা জানান, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বিত চিন্তাভাবনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ উদ্ভাবনের পথ সুগম করবে। প্রেস বিজ্ঞপ্তি।











