প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ

ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় এনামুল হক এমপি

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:২২ পূর্বাহ্ণ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বসবাসরত চট্টগ্রামের প্রবাসী ব্যবসায়ীদের সাথে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাতে মক্কার একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক আবদুল্লাহ আল ফরহাদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর সিনিয়র ম্যানেজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, মক্কা প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আমান উল্লাহ আমান সমরকন্দি, ব্যবসায়ী মুহাম্মদ মুছা সিকদার, ডায়মন্ড সিমেন্টের পরিচালক এবিএম কামাল উদ্দিন, জিএম আবদুর রহিম, আরিফুল ইসলাম, সোহেল তালুকদার, ব্যবসায়ী নেতা আলহাজ্ব মাকসুদ আলম আলমদার, শেখ মো. সরওয়ার হোসেন, সাইফুল আলম সিকদার, আনিসুর রহমান মজুমদার, মো. ফারুক হোসেন, লায়ন মোহাম্মদ ইব্রাহিমসহ আগত ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর ডিলার বদরুল হাসান, ডিজিএম মোস্তাফিজুর রহমান, এজিএম শাহেদুল মোস্তফা, মো. আমান উল্লাহ চৌধুরী, ম্যানেজার মো. আতিকুর রহমান, কেএম শাহ ফরহাদ, সিনিয়র এক্সিকিউটিভ মো. সেলিম, সাংবাদিক শফিক আহমেদ সাজিব সহ প্রবাসী ব্যবসায়ীরা।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম এমপি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। তাঁদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও দেশপ্রেম বাংলাদেশের উন্নয়নের অন্যতম ভিত্তি। তাই প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব। সভাপতির বক্তব্যে আবদুল্লাহ আল ফরহাদ বলেন, প্রবাসীদের স্বপ্নের নিরাপদ ও টেকসই আবাস নির্মাণে সর্বোচ্চ মানের সিমেন্ট সরবরাহের মাধ্যমে ডায়মন্ড সিমেন্ট আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেন্ট প্ল্যাসিডসে আইসিটি ফেয়ারের সমাপনী ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন নাহিদ রানা