হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সহযোগিতায়, বিএনপির সভাপতি ও বুড়িশ্চর জনকল্যাণ সংঘের সহসভাপতি মোজাম্মেল হকের উদ্যোগে বুড়িশ্চর বদল চৌধুরী বাড়ির দক্ষিণ পাশে সড়কের ঢালাইয়ের কাজ গত শনিবার সম্পন্ন হয়েছে। এছাড়া রমজান আলী সড়ক ও আলা মিয়া স্কুলের সম্মুখে সড়কের উন্নয়নের কাজ চলমান আছে। রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় বদল চৌধুরী বাড়ির সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। তারা প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












