তরুণদের ক্যারিয়ার প্রস্তুতি ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জেসিআই চট্টগ্রামের উদ্যোগে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী/বিশেষায়িত ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ সেশন। এতে বিশ্ববিদ্যালয়ের ৩০০–এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকে কর্পোরেট জগতে প্রবেশের প্রস্তুতি, পেশাগত মানসিকতা, কার্যকর যোগাযোগ, নেতৃত্ব, ব্যক্তিত্ব উন্নয়ন, আত্মবিশ্বাস এবং ক্যারিয়ার প্রস্তুতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেশনে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো সেশনটি হয়ে ওঠে অত্যন্ত ইন্টারঅ্যাকটিভ ও প্রাণবন্ত। আলোচনায় অংশ নিয়ে শিক্ষার্থীরা কর্মজীবনে সফলতার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও মানসিকতা গড়ে তোলার বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।
জেসিআই চট্টগ্রাম আয়োজিত এবং পাওয়ার্ড বাই মেন্টর্স এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের কর্পোরেট বিশ্বের চ্যালেঞ্জ ও সম্ভাবনার জন্য প্রস্তুত করা এবং তাদের আত্মবিশ্বাস, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা আরও শক্তিশালী করা। এই উদ্যোগে উৎসাহ ও সহযোগিতা প্রদানের জন্য পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। অনুষ্ঠানটির সহযোগী হিসেবে ছিল। ৩০০–এরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে সেশনটি তরুণ প্রজন্মকে আত্মবিশ্বাসী, দক্ষ ও পেশাদার মানসিকতাসম্পন্ন করে গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রতিফলিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












