সিকিউর প্রপার্টি ফেস্টে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে মিলছে ডায়মন্ড জুয়েলারি

ইউনেস্কো সিটি সেন্টার

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

দীর্ঘ ১৬ বছরের সফল পথচলার অংশ হিসেবে ইউনেস্কো সিটি সেন্টারের, লেভেল৮ এ সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লি: এর অফিসে চলছে সিকিউর প্রপার্টি ফেস্ট। গত ২০ আগস্ট থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। মেলা সম্পর্কে ০৯৬৩৮১০০০০২ প্রদত্ত নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।

মেলায় ১১টি ভিন্ন ভিন্ন লোকেশনের আধুনিক সুবিধা সম্বলিত প্রকল্প থেকে পছন্দের অ্যাপার্টমেন্ট বুকিং করলেই উপহারস্বরূপ মিলছে আকর্ষণীয় ডায়মন্ডের জুয়েলারি। স্বপ্নের ঠিকানার খোঁজে ও অফারটি উপভোগ করতে আজই সরাসরি ভিজিট করুন, জিইসি মোড় সংলগ্ন ইউনেস্কো সিটি সেন্টার এর লেভেল৮ এ। সিকিউর ঢাকা ও চট্টগ্রামে মোট ২৪টি আবাসিক প্রকল্প সফলভাবে হস্তান্তর ও সীতাকুণ্ড বাজার রোডে ‘সিকিউর সিটি’ নামে ৫২০টি শোরুম ও দোকানসহ আধুনিক সুবিধাসম্বলিত শপিংমল সফলভাবে হস্তান্তর করেছে। সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্টের সকল প্রকল্প বুয়েটের আর্কিটেক্ট ও স্ট্রাকচারাল ডিজাইনার দ্বারা দৃষ্টিনন্দন ডিজাইন, মানসম্মত নির্মাণ সামগ্রী দ্বারা নির্মিত হয়।

প্রতিষ্ঠানের চেয়্যারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসান মেলায় আগত এবং বুকিংকৃত সকল গ্রাহকদের ধন্যবাদ জ্ঞাপনসহ সঠিক সময়ে প্রকল্পসমূহ হস্তান্তর করতে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন বলে আশ্বাস প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির ৩ দিনব্যাপী টিচার্স ডেভেলপমেন্ট ট্রেনিং সমাপ্ত
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটিতে ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ সেশন