নগরীর পাঠানটুলী এলাকায় চট্টেশ্বরী গায়েবি মসজিদ সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পুকুর থেকে লাশটি উদ্ধার করে।
ডবলমুরিং থানার এসআই আক্তারুজ্জামান সোহাগ জানান, গায়েবি মসজিদের পুকুর পাড়ে লুঙ্গি ও সাবান রাখা আছে। বোঝা যাচ্ছে–উনি গোসল করতে নেমেছিলেন। এরপর কীভাবে মৃত্যু হলো, সেটা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। ধারণা করছি, পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।












