মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির কারণে ‘পরাজিত ব্যক্তি’ বলায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডার উদ্দেশে হোয়াইট হাউজ ছাড়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি; সেখানেই তাকে এ আখ্যা শুনতে হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো লিখেছে, ৮০ বছর বয়সি ট্রাম্প যখন হেলিকপ্টারে চড়তে যাচ্ছিলেন, তখন বৃষ্টি ঝরছিল। ফলে ছাতা মাথায় ব্রিফিংয়ে আসেন তিনি, যেখানে সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করছিলেন। এর মধ্যে স্কাই নিউজের এক সাংবাদিক সরাসরি জানতে চান, ‘প্রেসিডেন্ট, একজন হেরে যাওয়া ব্যক্তি হিসেবে আপনার কেমন লাগছে?’ ট্রাম্প এ প্রশ্ন শুনে মেজাজ হারিয়ে ঘুরে দাঁড়ান এবং কোনো উত্তর না দিয়ে চলে যান। খবর বিডিনিউজের।
যদিও সংবাদমাধ্যমের মুখোমুখি হতে ট্রাম্প সাধারণত পিছপা হন না। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই হারিয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।












