পটিয়া সমিতি-চট্টগ্রাম সিটির কার্যনির্বাহী কমিটির সভা

| বুধবার , ২০ মে, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

পটিয়া সমিতিচট্টগ্রাম সিটির কার্যনির্বাহী কমিটির সভা গত ১৬ মে কেডিএস গ্রুপের কর্পোরেট অফিসে সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক নুরউল আরসাদ চৌধুরী। বক্তব্য দেন, সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ও রিদোয়ানুল হক, নজরুল ইসলাম, রফিকুল আলম চৌধুরী, ফরিদা ইয়াসমিন, অধ্যক্ষ আবু তৈয়ব, ওসমান গনি চৌধুরী বাবুল, নুরুল ইমান চৌধুরী, সোলাইমান খান, শহীদ উল আলম চৌধুরী, মো. মাহফুজুর রহমান, অ্যাডভোকেট আবদুর রশিদ, মোহাম্মদ সোলাইমান এফসিএমএ ও মো. সাইফুল ইসলাম।

শুরুতে শোকবার্তা পাঠ করেন সমিতির যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ। অজিত আইচসহ অন্যদের স্মরণে শোক প্রস্তাব গৃহিত হয়। তাদের আত্মর মাগফেরাত কামনা করে নিরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়। সভায় সমিতির বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমিতির ভবিষ্যৎ কার্যক্রম আরো গতিশীল ও বাস্তবায়ন করার জন্য সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিফজুল কুরআন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধলালদীঘির বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান