পঁচাত্তরে আবুল কালাম বেলাল | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ পঁচাত্তরে হঠাৎ করে কে ছড়ালো অন্ধকার মীর জাফরের রক্তবাহক হারামজাদা খন্দকার। দোসর ছিলো ফারুক–রশিদ এ বিষয়ে সন্দ কার? যার বুকে নেই শেখ মুজিবুর বাংলা ভাষার ছন্দ আর যে খোলেনি মুক্ত আলোর স্বপ্ন আঁকা বন্ধ দ্বার। সে ছড়ালো পঁচাত্তরে দুর্বিষহ অন্ধকার।