নগরীতে যুবলীগের বিক্ষোভ

| বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি-জামাত সরকারের প্রহসনের নির্বাচন ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার নিউ মার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিপিও চত্বরে যুবলীগ নেতা নুরুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও ফাহাদ আবদুল্লার পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু। আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আরিফুর রহমান লিটু, নুরুন্নবী পারভেজ, রায়হান রেওয়াজ সজীব, ইরশাদ ইফতেখার মামুন, মারুফ আহমেদ, ইমতিয়াজ বাবলা, ইকবাল হোসেন, রাশেদ চৌধুরী, অপু দাশ, আসিফ শাহীন, সাজ্জাদ আলী জুয়েল, কাজী আরিফ, মোহাম্মদ মিজান, সরোয়ার হোসেন, আরমান, খলিল, সাজিবুল ইসলাম সজীব, রমজান আলী, কোরবান আলী আজাদ, জহির রায়হান, তারিকুল ইসলাম, মোহাম্মদ নাছির, মনজুরুল আলম, শামীম উদ্দিন, জিয়া উদ্দিন আরিফ, আরিফুল ইসলাম কাউচার, রিয়াল মাহমুদ, হৃদয় কুমার দাশ, শামীম খান, আকবর জুয়েল, সুলতান ফাহিম, আবিদ হাসান, সামিউয়ুল, কপিল উদ্দিন, নুরুল ইসলাম রিয়াদ, তারেক হোসেন, হিমেল, রাশেদুল আলম, জামাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভোক্তাদের ক্ষমতায়ন না হলে বাজার নিয়ন্ত্রণ হবে না
পরবর্তী নিবন্ধবিনিয়োগ বিকাশে কাজ করাই বিডার লক্ষ্য