দূহা ইন্টারন্যাশনাল স্কুলের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

দূহা ইন্টারন্যাশনাল স্কুলের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী এবং বার্ষিক স্কুল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন উপলক্ষে গত ১৮ এপ্রিল স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাসান মাহমুদ। পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের পর পরিবেশ রক্ষায় স্কুল প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের বিমোহিত করে; বিশেষ করে চট্টগ্রামের আঞ্চলিক ঐতিহ্যবাহী “পুঁথি” পাঠের মাধ্যমে বিদ্যালয়ের ৬ বছরের সাফল্যগাথা তুলে ধরার বিষয়টি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেনজাইতুন একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক, আল মাগরিব ইন্টারন্যাশনাল স্কুলের একাডেমিক ডিরেক্টর ও সিইও মো. নিয়াজুল হক, আলহামিম ইনস্টিটিউট চট্টগ্রামের অধ্যক্ষ আরিফুল ইসলাম, অ্যাওয়েকেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নাহিদা নাজনীন, আল হাসনাইনের উপাধ্যক্ষ মো. তারিক জামিল, ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন ভূঁইয়া সুমন, ইনসাইট একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইকবাল মজুমদার (ফয়সাল) ও সহপ্রতিষ্ঠাতা সালমান জুহাইর। এছাড়াও শিক্ষা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ উপস্থিত ছিলেন বাড়ির মালিক উম্মে জাহিদা ও আবুল বারাকাত আলম। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফিতা কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ও স্কুল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। পাশাপাশি ‘দরুদ ও ইস্তিগফার’ প্রতিযোগিতার বিজয়ীদের বৃত্তি প্রদান করা হয়। এছাড়া আমন্ত্রিত অথিতিদের এওয়ার্ড ও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।আমন্ত্রিত অতিথিরা মন্তব্য করেন যে, এই আয়োজন শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে স্কুলের বলিষ্ঠ অগ্রযাত্রারই প্রতিফলন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকেএম আসিফ উদ্দিন মুন্না
পরবর্তী নিবন্ধবিজিএমইএ স্কুলে পুরস্কার বিতরণ ও বিনামূল্যে চক্ষু ক্যাম্প