একেএম আসিফ উদ্দিন মুন্না

| সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

শিশু সংগঠক একেএম আসিফ উদ্দিন মুন্না (৪৯) গত শনিবার দিবাগত রাত ১০টায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহেরাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান। গতকাল রোববার দুপুর ২টায় লালখান বাজার মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে গরিব উল্লাহ শাহ কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রসঙ্গত, একেএম আসিফ উদ্দিন আহমদ মুন্না মরহুম ডা. একেএম জালাল উদ্দিন আহমেদের দ্বিতীয় পুত্র। তার মৃত্যুতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, টিইউসি নেতা ফজলুল কবির মিন্টু ও মো. আবদুর রহিম শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআব্দুল হাকিম মেম্বার
পরবর্তী নিবন্ধদূহা ইন্টারন্যাশনাল স্কুলের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন