আব্দুল হাকিম মেম্বার

| সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

দক্ষিণ মধ্য হালিশহর ৩৮নং ওয়ার্ডের হাজী শেখ আব্দুল আলী মালুম বাড়ী নিবাসী মরহুম আবু বক্করের ১ম পুত্র হাজী মোঃ আব্দুল হাকিম মেম্বার গত ১৮ এপ্রিল ভোর ৫ টা ৩০ মিনিটের সময় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি….রাজিউন)

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫। তিনি এক স্ত্রী, ৪ পুত্র, ৪ কন্যা এবং বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গিয়েছেন। মরহুমের জানাজার নামাজ গতকাল বাদে আসর হাজী শেখ আব্দুল আলী মালুম মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করা হয়। মরহুমের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেন হালিশহর মুক্ত বিহঙ্গের ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী মঈনু, সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক এম. ডি. মহসীন মুরাদ, প্রচার সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিরা সেন
পরবর্তী নিবন্ধএকেএম আসিফ উদ্দিন মুন্না