মিরা সেন

| সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব সেনের মাতা ও পটিয়া উপজেলার মুজাফরাবাদ গ্রাম নিবাসী মিরা সেন (৮২) গত ১৫ এপ্রিল দুপুর ২টা ২০ মিনিটে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২ কন্যা, ৩ পুত্রবধূ, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন রাতে মুজাফরাবাদ গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ, বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি ড. তাপসী ঘোষ রায়, সমন্বয় সংগঠনের সাধারণ সম্পাদক কাজল কর সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভারতের হাই কমিশনার হয়ে বাংলাদেশে আসছেন সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদী
পরবর্তী নিবন্ধআব্দুল হাকিম মেম্বার