‘জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন অধ্যাপক সরোজ সিংহ হাজারী’

খড়িমাটির প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

শিক্ষাসংস্কৃতির একজন সক্রিয় শিক্ষক অধ্যাপক সরোজ সিংহ হাজারী। নিভৃতে তিনি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন। তিনি একজন সন্ত মানুষ। এ ধরনের মানুষদের নিয়ে বারবার আলাপ বা মূল্যায়ন হওয়া দরকার।’

গত ২১ মে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে খড়িমাটির উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রয়াসন বিভাগের সাবেক অধ্যাপক, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও রসায়নবিদ ড. সরোজ কান্তি সিংহ হাজারী রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে ‘জার্মানি : আমার পড়াশোনা ও বিচিত্র কিছু অভিজ্ঞতা’, ‘আমার শিক্ষা ও শিক্ষক জীবন : অবিশ্বাস্য কিছু অভিজ্ঞতা’ এবং ‘বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে উপাচার্য পদের দিনগুলো’ তিনটি বইয়ের ওপর আলোচনা ও পাঠ উন্মোচন হয়। এতে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাপসী ঘোষ রায়, থিয়েটার ইনস্টিটটিউট চট্টগ্রামের পরিচালক নাট্যজন অভীক ওসমান ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির প্রাক্তন রেজিস্টার আখতারুজ্জামান কায়সার। অতিথিদের বরণ করেন নাট্যজন ও অধ্যাপক অরূপ বড়ুয়া।

খড়িমাটি সম্পাদক কবি মনিরুল মনিরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রাক্তন সভাপতি ড. অনিন্দ্য কুমার নাথ, ইউএসটিসির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. এম ডি জিয়াউদ্দীন ও ইউএসটিসির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাইকেল দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহছুফি মীর মোহাম্মদ আখতর (রহ.) স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে খাল খনন প্রকল্পের এক্সকেভেটর পুড়িয়ে দিল দুর্বৃত্তরা