বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা শাহছুফি হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতর (রহ.)’র ৫৫তম ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে গতকাল ১০টায় কেন্দ্রীয় বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
বায়তুশ শরফ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মুছা কাজেমীর সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স–মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের অর্থ সম্পাদক আলহাজ্ব নুরুল কবির চৌধুরী, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ট্রাস্টের শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিয়া আব্দুর রহিম, সদস্য মোহাম্মদ হারুন অর রশীদ, মাওলানা জিয়াউল হক আনছারী ও মাওলানা শাহাদাত হোসেন। সম্মানিত অথিতি ছিলেন বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশের উপদেষ্টা আব্দুল আউয়াল, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক মুহাম্মদ হারুন শেঠ, মুহাম্মদ মোজাম্মেল হক, মুহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ মোসলিম উদ্দিন, জাহাঙ্গীর আলম শাকিল, কাজী মাওলানা নুরুল হুদা ও মোহাম্মদ মাঈন উদ্দিন চৌধুরী। বাদজুমা মিলাদ শরীফ আদায়ের পর বিশেষ মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফ কেন্দ্রীয় মসজিদের খতীব অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ।
বক্তারা বলেন, বায়তুশ শরফ দরবার অসংখ্য মুমিন মুসলমানের ভক্তি শ্রদ্ধা বিমিশ্রিত একটি পবিত্র নাম। ধর্ম ও কর্মের সমন্বয়ে একজন মানুষকে খাঁটি মুমিন মুসলমান রূপে গড়ে তোলা এবং তরিকায়ে আলীয়া কাদেরিয়ার বিশুদ্ধ চর্চা ও অনুশীলন পূর্বক মানবীয় গুণাবলী অর্জনের মাধ্যমে আধ্যাত্মিক ও নৈতিক বলে বলিয়ান করা–ই বায়তুশ শরফের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। বায়তুশ শরফের নাম উচ্চারিত হবার সাথে সাথে যার পবিত্র চেহারা মোবারক আমাদের মানস চক্ষে ভেসে উঠে তিনি হলেন এ দরবারের মহান প্রতিষ্ঠাতা কুতুবুল আলম শাহ্ সুফী হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতর (রাহ.)। প্রেস বিজ্ঞপ্তি।











