পোর্ট সিটি রোটারি ক্লাবের নিয়মিত সভা

| শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির নিয়মিত সভা সম্প্রতি নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট খন্দকার মোহাম্মদ এমদাদুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলমের পরিচালনায় রোটারি ইনভোকেশন পড়েন প্রেসিডেন্ট ইলেক্ট পলাশ বড়ুয়া।

পোর্ট সিটির উদ্যোগে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি, দীঘিনালা ও মহালছড়িতে সেনাবাহিনী ও চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই কার্যক্রমের অভিজ্ঞতার কথা তুলে ধরেন পিপি মুহাম্মদ সাজেদুল হক। বক্তব্য রাখেন চার্টার সেক্রেটারি পিপি আবু সুফিয়ান, ইঞ্জিনিয়ার আবু নাঈম, পিপি ছাইফুল হুদা ছিদ্দিকী, পলাশ বড়ুয়া ও মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইমারেতুন্নেসা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য ক্যাম্প
পরবর্তী নিবন্ধশাহছুফি মীর মোহাম্মদ আখতর (রহ.) স্মরণে দোয়া মাহফিল