চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী ১৬ জানুয়ারি, শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন এসোসিয়েশনের সভাপতি হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া অতিরিক্ত পুলিশ কমিশনার পদোন্নতি প্রাপ্ত বর্তমানে উপ পুলিশ কমিশনার দক্ষিণ। আজীবন সদস্য সাধারণ সদস্যদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতা সহ সভাপতি মন্জুরুল ইসলাম ও সামশুল আলম, সাধারণ সম্পাদক হিসাবে সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপু, কোষাধ্যক্ষ শরীফুজ্জামান খান টিপু, দপ্তর সম্পাদক গোলাম মাওলা নির্বাচিত হয়েছেন। সদস্যদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে যারা নির্বাচন করছেন তারা হলেন সাইফুল আজম, হুমায়ন রশিদ, রুবেল বড়ুয়া, হুমায়ুন কবির, ইব্রাহিম হোসেন, জিয়াউর রহমান, নাফিজ সরকার, আবদুর করিম, খোরশেদ আলম, নুরুল গনি মিল্কি, দিদারুল আলম, নুরুল আফসার,সাইফুল্যাহ মুনির মোট ১৩জন। নির্বাচিত হবেন ৮ জন।










