জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

গাউসুল আযম শাহ্‌ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্‌ মাইজভাণ্ডারীর (.) জন্মদ্বিশত বার্ষিকী ও ১২০তম ওরস উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্টের শিক্ষা প্রকল্প ‘শাহানশাহ্‌ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) বৃত্তি তহবিল’ আয়োজিত বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে দক্ষিণ চট্টগ্রামের ৮ টি উপজেলার (আনোয়ারা, বাঁশখালী, বোয়ালখালী, চন্দনাইশ, পটিয়া, লোহাগড়া, সাতকানিয়া এবং কর্ণফুলী) ৫ম শ্রেণীর সমমানের ৮ শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে প্রথম বারের মত ৫ম শ্রেণীর সমমানের মেধাবৃত্তি পরীক্ষা বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ গত ৩ জানুয়ারি পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়। বৃত্তি তহবিলের সদস্য আবু সালেহ সুমনের সঞ্চালনায় ও প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ আবু তৈয়ব। উপস্থিত ছিলেন প্রফেসর তাজুল ইসলাম চৌধুরী, ডা. কৌশিক সায়মন শুভ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চট্টগ্রামের ৮ উপজেলার শাখা কমিটি সমূহের সাংগঠনিক সমন্বয়কারী ও তাজকিয়ার সদস্যবৃন্দ। উল্লেখ্য, এতে ৫ জনকে টেলেন্টপুলে এবং প্রতি উপজেলায় ৩ জন করে সাধারণ বৃত্তি প্রদান করা হয়। টেলেন্টপুলে বৃত্তির পরিমাণ ছিলো দশ হাজার টাকা (এককালীন) এবং সাধারণ বৃত্তি ছয় হাজার টাকা (এককালীন)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমার যা আছে তা নিয়ে শান্তিতে থাকতে হবে, তাহলে আমরা গরিব হব না
পরবর্তী নিবন্ধবিপণি বিতানে উইন্টার ফেস্টিভ্যালের মেগা র‌্যাফেল ড্র