জামিয়া পটিয়ায় কওমী শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন ও পুরস্কার বিতরণ

| শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

আলজামিয়া আলইসলামিয়া পটিয়ায় কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের বার্ষিক সাধারণ অধিবেশন ‘মজলিসে উমুমী২০২৬’ এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর জামিয়া পটিয়া মিলনায়তনে আয়োজিত অধিবেশনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি ও আলজামিয়া আলইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হোসাইন ওদুদী। আঞ্জুমানের সহকারী মহাসচিব মাওলানা আখতার হোসাইন আনোয়ারীর সঞ্চালনায় এবং মাওলানা ক্বারী আব্দুর রহমানের তিলাওয়াতে কুরআনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সূচনা বক্তব্যে আঞ্জুমানের মহাসচিব ও জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল জলিল কওকব উপস্থিত ওলামায়ে কেরাম ও মাদ্রাসার দায়িত্বশীলদের স্বাগত জানান। তিনি বোর্ডের গত সভার কার্যবিবরণী পাঠ ও বিগত বছরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

বোর্ডের আয়ব্যয়ের হিসাব উপস্থাপন করেন মাওলানা মুহসিন আমীন। কেন্দ্রীয় পরীক্ষার প্রতিবেদন পেশ করেন মাওলানা জাফর সাদেক। এছাড়া কেন্দ্রীয় পরীক্ষার সামগ্রিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন জামিয়া কুরআনিয়া চন্দ্রঘোনার মুহতামিম আল্লামা নেজাম উদ্দীন।

পরে কেন্দ্রীয় পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। সম্মেলনে বক্তারা কওমী শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষা সনদের যথাযথ মান রক্ষা এবং ইসলামী শিক্ষা ও আদর্শের প্রসারে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ভূমিকা আরও সুসংহত করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমনিরুল ইসলাম বাবু
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা