বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। গত ৮ সেপ্টম্বর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক প্রতিটি দুস্থ পরিবারকে এক বান্ডিল করে ঢেউ টিন ও নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করেন। এসময় তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে ও দেশের দুস্থ মানুষের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সহায়তা হিসেবে গরিব ও দুস্থ মানুষের মাঝে ৩০ বান্ডিল ঢেউটিন এবং জনপ্রতি ৩ হাজার টাকা করে ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন, দক্ষিণজেলা বিএনপির সদস্য শওকত আলম, দক্ষিণজেলা যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ আজগর, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।












