পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালখান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও শোভাযাত্রা গতকাল শনিবার নগরীর চেরাগী পাহাড় এলাকায় অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জামালখান রোডকে সবুজ, পরিচ্ছন্ন, দখলমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলন এবং হকারমুক্ত ফুটপাতের গুরুত্ব তুলে ধরা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামালখান রোড সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মনজুর রহমান চৌধুরী। সঞ্চালনা করেন মোহাম্মদ আকতার উদ্দিন ডালিম। শুভেচ্ছা বক্তব্য দেন মুহাম্মদ নুর উদ্দিন চৌধুরী সোহেল, শেহতাব আহম্মেদ, আজাদ হোসেন, অ্যাডভোকেট ওসমান গনি, আরিফ, ওসমান গনি, জিয়া উদ্দিন আহমেদ, মনছুর রহমান চৌধুরী, মোহাম্মদ শাহীন আকবর খান, সরোয়ার আলম, রাশেদুল ইসলাম, শৈবাল পারিয়াল, মোহাম্মদ আমিন, সাদ, ইফতু ও সামি। কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জামালখান রোড দোকান মালিক সমিতি। সমিতির পক্ষে বক্তব্য রাখেন দীপঙ্কর কিশোর চৌধুরী ও ইকবাল। কর্মসূচির শেষে চেরাগী পাহাড় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। প্রেস বিজ্ঞপ্তি।











