চট্টগ্রাম সমিতি–ঢাকা’র উদ্যোগে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। ২১ আগস্ট সকালে ও বিকালে বিভিন্ন উপজেলা সদরে এ ঢেউটিন বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানসমূহে চট্টগ্রাম সমিতি–ঢাকা’র সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত প্রায় ২২০ জন পরিবারকে প্রত্যেককে ২ বান করে ঢেউটিন বিতরণ করেন। ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল ও সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী, হাসপাতাল কমিটি সদস্য ও স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব ও সদস্য সচিব হাসপাতাল কমিটি আবু মোঃ মহিউদ্দিন কাদেরী, সাবেক জেলা জজ ও সহ–সভাপতি মোহাম্মদ শফিউল আজম চৌধুরী, পরিচালক সিবিএম গ্রুপ ও সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাবেক প্রধান প্রকৌশলী রাজউক ও সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক, সাবেক ভিসি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সহ–সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপ–কমিটির আহ্বায়ক ও সহ–সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, সহ–সভাপতি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন, এডভোকেট সৈয়দ ইরফান, সাবেক সহ–সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, মোহাম্মদ সোহেল আরিফ, অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ জাহেদ মুরাদ, পারভেজ মোঃ চৌধুরী, মানব সম্পদ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক সাদিদ রেজা চৌধুরী, সাহিত্য ও সেমিনার সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, সাংস্কৃতিক সম্পাদক ওমর হায়াত চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ মোজাম্মেল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইউসুফ চৌধুরী, মোহাম্মদ সিরাজুল হক, মোঃ হাবিবুর রহমান (হাবীব), হাসান মুরাদ চৌধুরী, মোঃ কফিল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ রহিম উদ্দিন, জাফর আহমদ প্রমুখ। এর পূর্বেও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার পরিবারকে ত্রাণ দিয়ে সহযোগিতা করা হয়েছে।












