খাগড়াছড়িতে লেকের পানিতে ডুবে আমেনা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জেলার মানিকছড়ি উপজেলার একসত্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে আমেনা ও তার ছোটবোন বাড়ির পাশের লেকে গোসল করতে নামে। এ সময় অসাবধানতাবশত আমেনার বোন পানিতে তলিয়ে যায়। ছোট বোনকে উদ্ধার করে গিয়ে আমেনা নিজেই তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে প্রায় ঘণ্টাখানেক লেকে খোঁজাখুঁজির পর আমেনার মরদেহ উদ্ধার করে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।













