নগরীর হালিশহরস্থ চিটাগাং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দুই পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবির উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় কর্মকর্তা এম. জহিরুল আলম, কিরণ শর্মা এবং চবির পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্নেল মো. ইকবাল হোসেন। সভাপতিত্ব করেন চিটাগাং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহবুবুর রহমান সেলিম।
বক্তারা চিটাগাং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন। একই সাথে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ করায় ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।












