চারিত্রিক মাধুর্য আর সেবার মাধ্যমে জনপদ জয় করতে হবে

সদরঘাট থানা জামায়াতের শিক্ষা শিবিরে মুহাম্মদ শাহজাহান

| রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে উন্নত চরিত্র, সততা, নৈতিকতা ও জনসেবার মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে। চারিত্রিক মাধুর্য আর সেবার মাধ্যমে জনপদ জয় করতে হবে। মানুষের সুখদুঃখে পাশে দাঁড়িয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

গত ১৯ জুন সদরঘাট থানা জামায়াতের কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদরঘাট থানা আমির এম এ গফুরের সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, একজন ইসলামী আন্দোলনের কর্মীকে আল্লাহভীরু, আমানতদার, দায়িত্বশীল, ধৈর্যশীল ও আত্মত্যাগী হতে হবে। ব্যক্তিগত জীবনে ইসলামী আদর্শের প্রতিফলন ঘটিয়ে সমাজের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, শফিউল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন নিসা একাডেমিতে হিফয শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধকবিতা আধুনিকতার টানে নিজেকে সাজিয়ে তোলে নতুনত্ব ও অভিনবত্বে