ইসলামিক ফ্রন্টের ভাইস চেয়ারম্যান ও শুকছড়ি দরবারের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা ছৈয়দ নাছেরুল হক চিশতী গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে এবং ৩ কন্যাসহ অসংখ্য ভক্ত–মুরিদ, গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদে আছর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে তাঁর ১ম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বাদে আছর লোহাগাড়াস্থ শুকছড়ি দরবারে তাঁর ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। ছৈয়দ নাছেরুল হক চিশতীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন–ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, ইত্তেহাদে মুহিব্বানে চিশতীয়ার নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












