আবুল হাসেম মাইজভান্ডারী

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

দক্ষিণ পতেঙ্গা ৪১ নং ওয়ার্ডের ওয়াইজ মোহাম্মদ চৌধুরী পাড়া নিবাসী মরহুম বেলায়ত আলীর প্রথম পুত্র আবুল হাসেম মাইজভান্ডারী (৬৫) গত বুধবার রাত সাড়ে ৯টায় বার্ধক্যজনিত রোগে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে যান। তিনি পদ্মা অয়েল কোং লিমিটেডের গুপ্ত খালের সাবেক সিকিউরিটি গার্ড নায়ক হিসেবে দীর্ঘদিন সততার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন মাইজভান্ডার গাউসিয়া হাদী মঞ্জিলের একনিষ্ঠ মুরিদান। আবুল হাশেম মাইজভান্ডারীর জানাজা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ওয়াইজ মোঃ চৌধুরী পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা পরবর্তী তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাইজভান্ডার দরবারের গাউসিয়া হাদী মঞ্জিলের সাজ্জাদানশীন আওলাদের রাসুল (সা.) শাহসুফি সৈয়দ মঈনুল কবির মাইজভান্ডারী (মাজিআ), শাহজাদায়ে গাউছুল আজম শাহসুফি সৈয়দ তানভীর হাদী মাইজভান্ডারী, শাহজাদায়ে গাউছুল আজম শাহসুফি সৈয়দ তাজবীর হাদী মাইজভান্ডারী, জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় পরিষদের সমন্বয় কামরুল ইসলাম রাশেদ মাইজভান্ডারীসহ গাউছিয়া হাদী মঞ্জিল পতেঙ্গা শাখার নেতৃবৃন্দ। শোক বিবৃতিতে শাহসুফি সৈয়দ মঈনুল হাদী মাইজভান্ডারী (মাজিআ) বলেন, আবুল হাসেম মাইজভাণ্ডারী ছিলেন একজন দ্বীনি সেবক।। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমির্জাপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরবর্তী নিবন্ধশুকছড়ি দরবারের পীর নাছেরুল হক চিশতীর ইন্তেকাল