ইস্পাহানি লিমিটেডের পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিওনেটলজি বিভাগের জন্য একটি ইকোার্ডিওগ্রাফি মেশিন অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। গতকাল ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি ইকোকার্ডিওগ্রাফি মেশিনটি আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে।
এ উপলক্ষ্যে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে হাসপাতালের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্পাহানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি। অনুষ্ঠানে ইস্পহানি লিমিটেডের পক্ষে আরো উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার শাহ মইনুদ্দিন হাসান, জেনারেল ম্যানেজার সৈয়দ হাসান পিশনামাজ, সিনিয়র ম্যানেজার তাজবির হাকিম, এসিসটেন্ট ম্যানেজার ফাতাহ আমিন, সেলস ম্যানেজার নুর নবী। হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডা. আব্বাস উদ্দিন, পরিচালক (প্রশাসন) ডা. মো. মহিউদ্দিন, পরিচালক (আইসিএইচ) প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, এনেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অলক নন্দী, পরিচালক (ফিন্যান্স) মো. রফিকুল আলম, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, নিওনেটলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফিরোজা বেগম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমি আজ মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করে এবং হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম দেখে খুবই অভিভূত হলাম। তিনি বলেন, এটি একটি বিশাল হাসপাতাল। নিঃসন্দেহে চিকিৎসা সেবায় বৃহত্তর চট্টগ্রামে এই হাসপাতাল গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই হাসপাতালের সাথে কাজ করতে পেরে আমরাও আনন্দিত। প্রেস বিজ্ঞপ্তি।











