চট্টগ্রামের খেলাধুলা উন্নয়নের কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফারুক–ই–আজম বীর প্রতীক এর সাথে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার (চমকস) কর্মকর্তাদের এক মতবিনিময় সভা ক্রীড়া সংস্থার সহ–সভাপতি উপ–পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী সভাপতিত্বে সংস্থার কার্যালয়ে গত ৯ মে শনিবার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সমাজের কিশোরদের অবক্ষয় রোধে এবং কিশোর গ্যাং যাতে সৃষ্টি না হয় তার জন্য ক্রীড়া সংস্থার ভূমিকা ও পুলিশ প্রশাসনের অভিভাবকত্বে খেলাধুলার প্রসারে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য সংস্থার কর্মকর্তা ও ক্লাব সংগঠকদের প্রতি আহ্বান জানান। তিনি চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার বয়সভিত্তিক ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল হকি ও শরীর গঠন প্রতিযোগিতার ধারাবাহিকতা রক্ষা করার জন্য পরামর্শ প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহামদ চৌধুরী, সহ–সভাপতি ইবাদুল হক লুলু সংস্থার যুগ্ম–সম্পাদক তৈয়বুর রহমান, নিয়াজ মো. খান, সংস্থার নির্বাহী কমিটির সদস্য সেকান্দর কবির, আ ন ম ওয়াহিদ দুলাল, নওশাদ আলম চৌধুরী, মনোরঞ্জন সাহা, মনোতোষ ঘোষ, মাহ্বুব উল আলম মুকুল, রাকিব মাহমুদ, ওয়ালিউল আবেদিন শাকিল চৌধুরী, মোহাম্মদ মারুফ, আব্দুল গফুর পন্টি, ওয়াসিম কামাল রাজা, এনামুল হাসান, জহির উদ্দিন, মো. নাছির, ফারজানা জেসমিন খান, আমাতুল খায়ের সেতু, আইনুল কবির জিতু, টিটন বিশ্বাংগ্রী, আলমগীর আলম, শাহ মাহফুজুর রহমান পল্লব, এম এ মুছা বাবলু, মো. আশরাফ হোসেন মুকতার ও মো. গালিব প্রমুখ।













