চন্দনাইশ সমিতি চট্টগ্রামের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

সবুজ বনায়নের লক্ষে চন্দনাইশের বিভিন্ন সমাজিক সংগঠনের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ ফলদ ও ওষুধি গাছের পাঁচ হাজার চারা বিতরণ করা হয়। চন্দনাইশ সমিতি চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত গতকাল শনিবার এই বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান। সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন, বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক আবু সাঈদ মুন্না, সদস্য সচিব আরিফুল ইসলাম সুমন, ব্যাংকার আমিনুল ইসলাম, মলকতুর রহমান মুনির, জয়নাল আবেদীন, আজিজুর রহমান, মো. সাইফুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ শেষে আগত প্রায় পঁচিশটি সামাজিক সংগঠনের মধ্যে ৫০০০ গাছের চারা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক্স নেছারিয়ান অ্যাসোসিয়েশনের সভা
পরবর্তী নিবন্ধঅবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির শিক্ষা সহায়তা প্রদান