চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক কৃতী শিক্ষার্থীদের সমন্বয়ে ‘এক্স নেছারিয়ান অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠনের যাত্রা শুরু হতে যাচ্ছে। সাবেক ছাত্রদের নিয়ে এক্স নেছারিয়ান এসোসিয়েশন গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। এতে আমেরিকা প্রবাসী মাওলানা মুহাম্মদ দিদারুল হাছান রিজভীকে আহ্বায়ক এবং মাওলানা মুহাম্মদ ফয়েজ উল্লাহ আল আজিজীকে সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিশিষ্ট রাজনীতিবিদ জিয়াউল হুদা (শাহরিয়ার জিয়া) কে প্রধান পৃষ্ঠপোষক করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শে প্রতিষ্ঠিত সুন্নাতে নববীর অনুসারী করে আমল আখলাকে পরিপূর্ণ মুমিন কামিল গড়ে তোলার লক্ষ্যে অত্র নেছারিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে। উক্ত প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি ও সফলতার পথে সঙ্গী হওয়ার জন্য আমরা সাবেক ছাত্রদের প্রতি একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। গত ১৫ আগস্ট সকাল ১১ টায় আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা দিদারুল হাছান রিজভী চট্টগ্রাম নেছারিয়ার সাবেক ছাত্রদের প্রতি আহ্বান জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা মাদ্রাসার সাবেক ছাত্ররা আপনারা আপনাদের আহ্বায়ক কমিটির সাথে যোগাযোগ করে আপনাদের তথ্য অতি দ্রুত সরবরাহ করুন; যাতে আমরা একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে সাধারণ সদস্য পদ গ্রহণ মূলক আপনাদেরকে নিয়ে অতি দ্রুত একটি সুন্দর এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারি। সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নুরুন্নবী ভূঁইয়া (উপদেষ্টা), মাওলানা আবদুল মালেক, অধ্যাপক জয়নুল আবেদীন নওশেদ (যুগ্ম আহ্বায়ক), মাওলানা আবু তৈয়ব (সাংগঠনিক সম্পাদক), হাফেজ মুনির উদ্দীন, মাওলানা আল–আমিন আবেদী প্রমুখ। উক্ত সভা পরিচালনা করেন সচিব মাওলানা ফয়েজ উল্লাহ আল আজিজী। প্রেস বিজ্ঞপ্তি।











