চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র কর্মশালা ও সভা

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৫৮ পূর্বাহ্ণ

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি অতীতের ধারাবাহিকতায় এবারও নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে। তার মধ্যে ছিল আলোকচিত্র কর্মশালা, সিপিএস ওয়েবসাইট উদ্বোধন ও আলোচনা সভা।

নগরীর টিআইসির গ্যালারি হলে সিপিএস’র সভাপতি আলোকচিত্রী শোয়েব ফারুকীর সভাপতিত্বে ও সোসাইটির আজীবন সদস্য আলোকচিত্রী রেবা বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক আলোকচিত্রী বাসব শীল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিএস’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আলোকচিত্রী মওদুদুল আলম, প্রাবন্ধিক আলোকচিত্রী আমিনুর রশিদ কাদেরী, টিআইসি’র পরিচালক কবি অভীক ওসমান। অনুষ্ঠানের শুরুতে আলোকচিত্র বিষয়ে দুই ঘণ্টাব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন সোসাইটির সভাপতি শোয়েব ফারুকী। সোসাইটির ওয়েবসাইট উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। এই ওয়েবসাইট তৈরিতে টেকনিক্যাল বিষয়ে সার্বিক সহযোগিতা করেন আলোকচিত্রী আশফাক মোহাম্মদ ফারুকী। কর্মশালায় অংশগ্রহণকারীদের পক্ষে থেকে অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশ কলেজ বিশ্ব বিদ্যালয় শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ শিমুল বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোকচিত্রী মো. ফকরুল ইসলাম, আলোকচিত্রী রূপম চক্রবর্তী, আলোকচিত্রী অনুজ কুমার বড়ুয়া, আলোকচিত্রী মহসিন চৌধুরী, আলোকচিত্রী হাবিবুর রহমান, আলোকচিত্রী হাবিবুর রহমান চৌধুরী মিঠু, আলোকচিত্রী শাহাদাৎ হোসেন, আলোকচিত্রী কমল দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বন্যাদুর্গত ৩০ পরিবারের মাঝে টিন বিতরণ
পরবর্তী নিবন্ধচন্দ্রঘোনায় মাদক বিরোধী সমাবেশ