চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ৩৮ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩৬ জন নগরীর এবং ২ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৬ হাজার ৪০৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১৩৭ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৭১ জন। অপরদিকে এখন পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ৭১৬ শিশুর। হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১২ জন এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন।
অন্যদিকে গতকাল ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ৩০ জনের। মোট নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৯৬০ জনের। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।












