বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আগামী ২৩ হতে ২৮ অক্টোবর ঢাকাস্থ শহীদ তাজউদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে ব্যাডমিন্টন খেলোয়াড় (পুরুষ ও মহিলা) বাছাই প্রতিযোগিতা আগামী ১২ অক্টোবর বিকাল ৩টা হতে চট্টগ্রাম রাইফেল ক্লাবে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের সকল আগ্রহী ব্যাডমিন্টন খেলোয়াড়দের (পুরুষ ও মহিলা) আগামী ১২ অক্টোবর দুপুর ২.৩০টায়, সিজেকেএস সাবেক ব্যাডমিন্টন সম্পাদক মোস্তফা মো. জাবেদ, মোবাইল: ০১৭১৫–৪৪৩৯৩৯ এর নিকট রিপোর্ট করতে অনুরোধ বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











