জামায়াতে ইসলামীর মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, রাসুলে করিম (সা.) ও সাহাবায়ে কেরামের আদর্শ, ত্যাগ ও ব্যবহারিক জীবনের আলোকে নিজেদের জীবন গঠন করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলনের কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
গত ১৫ মে চকবাজার থানা জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ারে সভাপতিত্বে এবং সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













