চমেক হাসপাতাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, চট্টগ্রাম এস এম মনজুর আহমেদ। উদ্বোধক ছিলেন চট্টগ্রামের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন। পাঁচলাইশ থানা প্রাথমিক শিক্ষা অফিসার রোজীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সৈয়দা আমাতুল্লাহ্‌ আরজু। স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আরা বেগম। প্রধান অতিথির বক্তব্যে এস এম মনজুর আহমেদ বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার উৎকর্ষ সাধনে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার থানা জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষা শিবির
পরবর্তী নিবন্ধসিওসি ৮৬’র মাসিক সভা