এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ২ মে উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন খেলাঘর মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা.এ.কিউ.এম সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন আসরের প্রতিনিধি এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মহানগরী কমিটির সহ–সভাপতি এম নাসিরুল হক, সহ–সভাপতি অঞ্চল চৌধুরী, মোরশেদুল আলম চৌধুরী, পরেশ দাশ গুপ্ত, বনবিহারী চক্রবর্তী, সঞ্জয় রায়, ইন্দিরা চৌধুরী, রুমা বিশ্বাস, কৃষ্ণা মিত্র, দিপু শর্মা, নিলয় দে, কাবেরী আইচ, মনিষা চক্রবর্তী। শেষে আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন সুচিত্রা চৌধুরী, আলিসা ও স্নেহা দেবনাথ, রিমা কর্মকার। আবৃত্তি করেন অঞ্চল চৌধুরী, অদ্বিতীয়া শর্মা, প্রেমা, সাদিয়া, অংকিতা, মীম বিশ্বাস, প্রত্যাশা, সঞ্চিতা ঘোষ, তুষ্টি দাশ, মধুশ্রী ঘোষ, রাত্রি দাশ, সুদীপা নাথ, নীলান্তিকা বড়ুয়া। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাবেকুন্নাহার ঝর্ণা ও ইন্দিরা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তপন মজুমদার। শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।













