চট্টগ্রাম ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মো. মকসুদুর রহমান বুলবুল আর নেই। গতকাল বৃহস্পতিবার সকাল ৮.১৭ মিনিটে নগরীর একটি ক্লিনিকে ৭০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, একমাত্র ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গতকাল বাদে আছর চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বরে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে গরীবুল্লাহ শাহ মাজার চত্বরে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে মাজারস্থ কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সিজেকেএস সভাপতি, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল হক মিয়া, এডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, ক্লাব সমিতির সভাপতি এড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, আলহাজ্ব আবুল হাশেম, মো. নজরুল ইসলাম লেদু, মো. হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর, মো. শাহজাদা আলম, মো. আমিনুল ইসলাম, মোহা. শাহজাহান, বিসিবি পরিচালক সিরাজ উদ্দিন, মো. আলমগীর, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, কল্লোল সংঘের সহ সভাপতি মো. নাসির মিয়া, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন জাহেদ, শহীদ শাহাজাহান সংঘের সাধারণ সম্পাদক আবদুল হান্নান আকবর, মো. হারুন অর রশীদ, মো. সাইফুল আলম খান, আবু সামা বিপ্লব, মো. ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মো. আসিফ আহমেদ, মো. নূরুল আমিন, মেহেদী হাসান চৌধুরী, মো. কামরুল হাসান, মো. আক্তারুজ্জামান, প্রবীণ ঘোষ, ফরিদ আহাম্মদ, সাইফুল্লাহ চৌধুরী, মো. আবুল হাশেম বক্কর, আলী হাসান রাজু, ইয়াছিন আরাফাত পাবলু, রাশেদুর রহমান মিলন, মো. আদিল আহমদ, আব্দুল রাজ্জাক মাসুম, মো. এনামুল হক, আবদুল হান্নান মিরন, আব্দুল আল মামুন, মো. সারোয়ার আলম চৌধুরী মনি, আবুল হাশেম রাজা, মো. সোহেল আহমদ ও মো. শফিকুল আলম জুয়েল প্রমুখ।











