কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দিরে বরণ ও বিদায় অনুষ্ঠান

| রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দিরের নবাগত ছাত্রীদের বরণ, এসএসসি পরীক্ষার্থী ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পলাশ রায় চৌধুরীর বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যামন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অরূপ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যামন্দির পরিচালনা সংসদের সভাপতি এস. এম. রাহাতুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একজন আলোকিত মানুষই পারে দেশকে আলো দেখাতে এবং একমাত্র শিক্ষার মাধ্যমেই তা সম্ভব। এক্ষেত্রে নারীদের ভূমিকা সবচেয়ে বেশি, কারণ একজন নারী শিক্ষিত হওয়ার অর্থ পুরো পরিবার শিক্ষিত হওয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ের পরিচালনা সংসদের সভাপতি রাজীব সিংহ, মহাবিদ্যালয়ের প্রাক্তন সভাপতি বাসুদেব সিংহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সজল চন্দ্র চন্দ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররাত আকতার লুনা এবং কুণ্ডেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবেদিতা দে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে পানির মোটর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসুকুমার চৌধুরী