কাপ্তাই সড়কে ভেঙে পড়ল আমগাছ, যান চলাচল ব্যাহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ঝড়ে একটি আমগাছ ভেঙে পড়ে কাপ্তাই সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছটি অপসারণ করলে সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়। গতকাল রোববার বিকেলে সাড়ে ৩টার দিকে রাঙ্গুনিয়া থানার পূর্ব পাশে সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ একটি আমগাছ সড়কের ওপর ভেঙে পড়লে সড়কের উভয় পাশে যানবাহনের জট তৈরি হয়। এতে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আমগাছটি কেটে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত গাছটি অপসারণ করে। প্রায় ৩০ মিনিটের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধচবি সৎসঙ্গের সাপ্তাহিক অধিবেশন
পরবর্তী নিবন্ধমশক নিধনে মাঠ পর্যায়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ক্যাম্পেইন